Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর

Blog Single

২৮ ফেব্রু

অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের জাতীয় শাখা প্রতিনিধি সমাবেশ ২০২৬

২৮ ফেব্রুয়ারি’২৬ (শনিবার) রাজধানী ঢাকার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের “জাতীয় শাখা প্রতিনিধি সমাবেশ’২৬”।
প্রধান পরিচালক মুজাহিদুল ইসলামের পরিচালনায় ও সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত উপদেষ্টা সভাপতি জয়নুল আবেদীন আজাদ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন সহকারী প্রধান পরিচালক নাসির আহমেদ ফয়সাল, প্রাক্তন প্রধান পরিচালক এম.এ.কে. শাহিন চৌধুরী ও সাইফুল ইসলাম।

২০২৫ সেশনে সারাবছরের কার্যক্রমের উপর ভিত্তি করে মহানগরী, শহর ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শাখা হিসেবে নির্বাচিত হয় যথাক্রমে চট্টগ্রাম মহানগরী নীহারিকা, কক্সবাজার শহর এবং নওগাঁ জেলা শাখা। এছাড়াও ঢাকা মহানগরী শতদল ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখাকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।

দেশজুড়ে বিস্তৃত ফুলকুঁড়ি আসরের বিভিন্ন শাখা। সারাদেশ থেকে আগত শাখাসমূহের পরিচালক এবং সহকারী পরিচালকগণ উক্ত প্রতিনিধি সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের বিভিন্ন দিক, কাজের ধরন, আদর্শ শিশু সংগঠক, চৌকস লোকবল তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি সমাবেশে ফুলকুঁড়ি আসরের বিগত বছরে প্রতিবেদন উপস্থাপন এবং ২০২৬ সালের কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয়।
উল্লেখ্য, এই সমাবেশে আসরের সুবর্ণজয়ন্তী স্মারকের মোড়ক উম্মোচন করা হয়।

Related Posts

Leave A Comment

Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর