Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর

Blog Single

২৫ এপ্রি

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প’২৬ আয়োজিত

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬ সাভারের কৃষিবিদ সিটিতে সমাপ্ত হয়েছে।

চার দিনব্যাপী এই ক্যাম্পের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব এ.এফ.এম আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন (অব.), প্রতিষ্ঠাতা সভাপতি, দ্যা আর্থ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিমকোর্ট। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক অ্যাডভোকেট অলি ইব্রাহিম, আবরারুল হক ও সাইফুল ইসলাম।

৩০তম ন্যাশনাল ক্যাম্পের ক্যাম্প চিফ ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। 

ফুলকুঁড়ি আসরের প্রাক্তন উপদেষ্টা সভাপতিবৃন্দ ও স্মরণীয় ব্যাক্তিদের স্মরণ করে তাদের নামে ৩০তম ন্যাশনাল ক্যাম্পের ৬টি রেজিমেন্টের নামকরণ করা হয়েছে।

 

 

রেজিমেন্টগুলো হল- সানাউল্লাহ্‌ নূরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ,  এম এ রশিদ চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, আল মাহমুদ, এবং আবু জাফর সবুজ রেজিমেন্ট। সংগঠক রেজিমেন্টের নামকরন করা হয় আসরের প্রাক্তন ফুলমেলা সম্পাদক আহমদ হিমেলের নামে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল (মঙ্গলবার) গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে একাদশ থেকে তদূর্ধ্ব শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬ উদ্বোধন সম্পন্ন হয়। ৪ দিনব্যাপী এই ক্যাম্পে সারাদেশ হতে বাছাইকৃত প্রায় ১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

Related Posts

Leave A Comment

Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর