রাজশাহী রিজিওনে রিজিওনাল লিডারশীপ ক্যাম্প অনুষ্ঠিত।
“জ্ঞান মেধা আর দক্ষতায়, নিজকে গড়ি সততায়”
এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে রাজশাহী রিজিওনে আয়োজিত হয় চার দিনব্যাপী ২১তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প। রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে রাজশাহী ও বগুড়া অঞ্চলের ১০টি শাখার মোট ১৩৭ জন ডেলিগেট অংশগ্রহণ করে।

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পের ছয়টি রেজিমেন্টের নাম ছয়জন বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়। ১৮ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত এ ক্যাম্পে শরীরচর্চা ও মাঠের কাজ, হাতে কলমে শিখি, আলোর ভুবন, প্রেজেন্টেশন, মেধা যাচাই, সিভিল ডিফেন্স প্রশিক্ষণ, ফুলকুঁড়ি গেমস প্রতিযোগিতা এবং আনুষ্ঠানিক কুচকাওয়াজসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
২১তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্পের উদ্বোধনি সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মাইনুল ইসলাম, উপ উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি।
২১ ডিসেম্বর এ ক্যাম্পের সমাপনী দিবসে আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব ড. মো: জিল্লুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম। আসরের প্রধান পরিচালক ও ক্যাম্পের ক্যাম্পচিফ মুজাহিদুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ.কে.এম আজহারুল ইসলাম, প্রাক্তন ডিন, বিজ্ঞান অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
২১তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্পের আনুষ্ঠানিক কুচকাওয়াজে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর উপদেষ্টামণ্ডলীর সভাপতি এডভোকেট মজিজুল হক।
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের এই আয়োজন আগামী প্রজন্মকে নেতৃত্বের গুণাবলি অর্জনে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মন্তব্য করেছেন।
